মারিউপোল পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার দাবি পুতিনের

২১ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনের মারিউপোল শহরকে সফলভাবে মুক্ত করার দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই শহরের নিয়ন্ত্রণ নেয়ায় রুশ সৈন্যদের প্রশংসা করেছেন তিনি।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

একই সাথে এই বন্দরনগীর একটি ইস্পাত কারখানায় ২ হাজারের বেশি ইউক্রেনীয় সৈন্য আটকা পড়ায় সেখানে অভিযানের পরিবর্তে অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন পুতিন।

এদিকে ইউক্রেনের সরকার বলছে, বেসামরিক লোকজনকে বহনকারী ৪টি বাস অবরুদ্ধ এবং ধ্বংস হয়ে যাওয়ায় বন্দরনগরী মারিউপোল ছেড়েছে। তবে ইউক্রেনীয় সৈন্যরা এখনও শহরের নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য লাড়াই চালিয়ে যাচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেছেন, গতকাল বেসামরিক লোকজনকে বহনকারী চারটি বাস মানবিক করিডোর ব্যবহার করে শহর ত্যাগ করেছে। বৃহস্পতিবারও নারী, শিশু এবং বয়স্কদের সরিয়ে নেয়ার কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

মারিউপোলের নিয়ন্ত্রণ নেয়ার ফলে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা পূর্বের ডনবাস অঞ্চল হয়ে ইউক্রেনের দক্ষিণাঞ্চালীয় ক্রিমিয়া উপদ্বীপের সাথে রাশিয়ার করিডর স্থাপন সহজ হবে। এর ফলে নিজেদের বেশিরভাগ উপকূলীয় এলাকায় নিয়ন্ত্রণ হারাবে ইউক্রেন।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *