মার্কিন কংগ্রেসে বক্তব্য দেবেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর দেশের বাইরে যাননি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এক বিবৃতিতে জো বাইডেন জানিয়েছেন ওয়াশিংটনে পৌঁছে প্রথমে হোয়াইট হাউসে যাবেন জেলেনস্কি। এর পর কংগ্রেস ভবনে আইনপ্রণেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। খবর: দ্য গার্ডিয়ান।

এদিকে ইতোমধ্যে এক ট্যুইটবার্তায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। ট্যুইটবার্তায় তিনি লিখেছেন, ইতোমধ্যে আমি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের বেশ কয়েকটি বিষয় নিয়ে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক হবে।

প্রসঙ্গত, ১০ মাস আগে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেনের দাবি, এ পর্যন্ত দেশটিতে মোট ৯ বার ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। এতে ইউক্রেনের অনেক হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বসতবাড়ি ধ্বংস হয়ে গেছে। সেই সাথে বাস্তুহারা হয়েছেন অসংখ্য ইউক্রেনবাসী। যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনকে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো।

ইউক্রেন/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *