মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনা নিহত

১১ আগস্ট ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, মালি): পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৪২ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন।

রোববার দেশটির তেসিত শহরের কাছে এ ঘটনা ঘটে। বুধবার বিষয়টি জানিয়েছে মালি সরকার।

হামলার জন্য ইসলামিক স্টেটের (আইএস) অনুগত একটি সংগঠনকে দায়ী করছে মালি কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে মালি সরকার বলেছে, সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর একটি জটিল ও সমন্বিত হামলার জোরালো জবাব দিয়েছে মালি সেনাবাহিনীর তেসিত ইউনিটগুলো। ইসলামিক স্টেট গ্রেটার সাহারা (আইএসজিএস) এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলায় ড্রোন, বিস্ফোরক, গাড়িবোমা ও গোলা ব্যবহার করা হয়েছে।

হামলা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *