২৮ মার্চ ২০২১ (বিনোদন ডেস্ক): হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন প্রথমবারের মতো মা হয়েছেন।
যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম মিররের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।
১৩ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে প্রথম সন্তানের জননী হন এ অভিনেত্রী। তবে এতদিন পর মা হওয়ার সুখবর প্রকাশ পেলেও তিনি ছেলে নাকি মেয়ে জন্ম দিয়েছেন, তা জানানো হয়নি।
২০১৯ সালে দীর্ঘদিনের প্রেমিক ডেভ ম্যাকক্যারি সাথে বাগদানের পর ২০২০ সালে বিয়ে করেন তারা।
ম্যাকক্যারি জনপ্রিয় স্যাটারডে নাইট লাইভ অনুষ্ঠানের পরিচালক। ২০১৬ সালে এমা এ অনুষ্ঠানের উপস্থাপনা করতে গিয়ে ম্যাকক্যারির সম্পর্ক জড়ান।
এমা স্টোন/এসকেএম
















Leave a Reply