১০ জানুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের মুম্বাই বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন যাত্রীবাহী বিমানের ৮৫ যাত্রী।
সোমবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
খবরে জানা যায়, স্থানীয় সময় সোমবার দুপুর ১টার দিকে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের কাছে একটি মালামাল বহনকারী ভ্যানে আগুন লাগে। জামনগরগামী ওই বিমানটিতে ৮৫ জন যাত্রী ছিলেন। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বালে জানা গেছে।
আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এ ব্যাপারে এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি কিংবা কেউ আহত হননি।
অগ্নিকাণ্ড/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply