মৃত্যু ৩৬, আক্রান্ত সাড়ে ১২ হাজার

২ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৩৬ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৪৬১ জন মারা গেছেন। একই সময়ে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ৪৫ হাজার ৯৩‌ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৯৩ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ২৫ লাখ ৬৮ হাজার ২২৬ জনের। এতে শনাক্ত হয়েছেন ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জন।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ল

গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ২০৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন।

করোনা/এএমএম/টিটি

আরও সংবাদ পড়তে ক্লিক করুন: http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *