২ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৩৬ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৪৬১ জন মারা গেছেন। একই সময়ে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ৪৫ হাজার ৯৩ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৯৩ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ২৫ লাখ ৬৮ হাজার ২২৬ জনের। এতে শনাক্ত হয়েছেন ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জন।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ল
গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ২০৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন।
করোনা/এএমএম/টিটি
আরও সংবাদ পড়তে ক্লিক করুন: http://www.artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply