যাত্রীবাহী নৌকা নিখোঁজ

০৩ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও বাহামার মধ্যবর্তী এলাকায় ২০ জন যাত্রী নিয়ে একটি নৌকা নিখোঁজ হয়েছে। তিনদিন অনুসন্ধান চালিয়েও সন্ধান পাওয়া যায়নি নৌকাটির।

শনিবার যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এ খবর দিয়েছেন।

বোটটি সোমবার বিমিনি দ্বীপ ত্যাগ করে, এটি প্রায় ১৩০ কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় ফ্লোরিডা অঙ্গরাজ্যের লেক ওয়ার্থে পৌঁছানোর কথা ছিল।

মঙ্গলবার লেক ওয়ার্থ কোস্টগার্ড জানায় বোটটি বন্দরে ফিরে আসেনি। পরের তিন দিন উভয় দেশের যৌথ টিম সমুদ্রের ৪৪,০০০ কিলামিটার এলাকায় আকাশ থেকে এবং সমুদ্রে অনুসন্ধান চালায়। বোটটির সন্ধান না পেয়ে শুক্রবার তারা অনুসন্ধান কার্যক্রম বাতিল করে।

যুক্তরাষ্ট্র/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *