যুদ্ধক্ষেত্রেই বিয়ে করলেন দুই ইউক্রেনীয় সেনা

৭ মার্চ ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনে রুশ অভিযানে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। লাখ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে পালাচ্ছেন। মানবেতর জীবনযাপন করছেন বহু মানুষ।

এরইমধ্যে শক্তিশালী রুশ বাহিনীর সাথে লড়াই চালিয়ে যাচ্ছেন ইউক্রেনের সেনা সদস্যরা। অনিশ্চিত এক জীবন তাদের। কখন রুশ বাহিনীর বুলেটে তাদের প্রাণ যায়, তার কোনো নিশ্চয়তা নেই।

কিন্তু এসবের মধ্যেও থেমে নেই জীবন। থেমে নেই জীবনের আয়োজনও। যেনো যুদ্ধকেই জীবনের অংশ বলে মেনে নিতে চাচ্ছেন ইউক্রেনের সেনারা।

এক ভাইরাল ভিডিওতে দেখা যায়, যুদ্ধক্ষেত্রে বিয়ের পিঁড়িতে বসেছেন ইউক্রেনের দুই সেনা।

এতে দেখা গেছে, সামরিক পোশাক পরেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন তারা। তাদের চারপাশে ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যরা রয়েছেন।

জানা যায়, ওই দুই ইউক্রেনীয় সেনার নাম লেসিয়া ও ভ্যালেরি। ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশে তারা এ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন।

কনে লেসিয়ার হাতে দেখা যায় ফুলের তোড়া। তাদের দুজনকে গান গেয়ে শোনাচ্ছিলেন সহযোদ্ধা সেনারা। এরমধ্যে এক সেনা ঐতিহ্যবাহী ইউক্রেনীয় বাদ্যযন্ত্র পরিবেশন করছিলেন।

ইউক্রেন/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *