যেকোনও সময় গ্রেফতার হতে পারেন তাহসান, মিথিলা ও ফারিয়া

১০ ডিসেম্বর ২০২১ (বিনোদন ডেস্ক): ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এক গ্রাহকের করা প্রতারণার মামলায় যেকোনও সময় গ্রেফতার হতে পারেন অভিনয়শিল্পী তাহসান খান, রাফিয়াথ রশিদ মিথিলা ও শবনম ফারিয়া।

শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান এ কথা জানিয়েছেন।

ডিসি সাজ্জাদুর রহমান বলেন, মামলায় বাংলাদেশের কয়েকজন সেলিব্রিটির নাম আছে। এর মধ্যে আছেন তাহসান, শবনম ফারিয়া ও মিথিলা। তারা এ মামলার ৭, ৮ ও ৯ নম্বর আসামি। তারা আমাদের নজরদারিতে আছেন। যেকোনও সময় তারা গ্রেফতার হতে পারেন।

এর আগে অভিনয়শিল্পী তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থআত্মসাতের অভিযোগে মামলা করেন সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক। গত ৪ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন তিনি।

মামলার এজাহারে সাদ স্যাম রহমান অভিযোগ করেন, ইভ্যালি থেকে ৩ লাখ ১৮ হাজার টাকায় মোটরসাইকেল অর্ডার করেছিলেন তিনি। কিন্তু তাকে পণ্য ডেলিভারি দেয়া হয়নি, টাকাও ফেরত পাননি।

ইভ্যালি/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *