‘রকি’ খ্যাত অভিনেতা কার্ল ওয়েদার্স মারা গেছেন

বিনোদন ডেস্ক: সত্তরের দশকে ‘রকি’ ফ্রাঞ্চাইজির চার সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া যুক্তরাষ্ট্রের অভিনেতা কার্ল ওয়েদারস মারা গেছেন। কার্ল ওয়েদারসের বয়স হয়েছিল ৭৬ বছর।

গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

রকি ফ্রাঞ্চাইজির সিনেমায় অ্যাপোলো ক্রিড চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন এই অভিনেতা। আশির দশকে প্রেডেটর ফ্রাঞ্চাইজির সিনেমায় অভিনয় করে হলিউডে নিজের অবস্থান আরও পোক্ত করেন তিনি। পাঁচ দশকের ক্যারিয়ারে ‘অ্যাকশন জ্যাকসন, হ্যাপি গিলমোর’সহ বেশ কিছু সিনেমায়ও পাওয়া গেছে তাকে।

২০১৯ সালে মুক্তি পাওয়া স্টার ওয়ারসের স্পিন অফ সিরিজ ‘দ্য মানডালোরিয়ান’-এও অভিনয় করেছেন কার্ল ওয়েদারস। আরেক টিভি সিরিজ ‘অ্যারেস্টেড ডেভেলপমেন্ট’-এর চারটি পর্বে দেখা গেছে তাকে।

তিনি যুক্তরাষ্ট্রের একজন পেশাদার ফুটবলার ছিলেন। অভিনয়ে ক্যারিয়ার গড়তে ১৯৭৪ সালে ফুটবল থেকে অবসর নেন।

তিনবার বিয়ে করেছেন কার্ল ওয়েদারস, তিন স্ত্রীর সাথেই বিচ্ছেদ ঘটেছে তার। তার দুই সন্তান রয়েছে।

হলিউড/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ