১ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান শেষে আজ রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ওয়াশিংটন ডিসি থেকে হেলসিঙ্কি হয়ে দেশে ফেরার পথে রয়েছেন।
শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
ইহসানুল করিম জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে রাত সোয়া ১০টায় ঢাকায় পৌঁছুবে। ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল ৫টা ২৭ মিনিটে ফ্লাইটটি ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলসিঙ্কির উদ্দেশে যাত্রা করে।
১ অক্টোবর স্থানীয় সময় সকাল ৯টায় ফ্লাইটটি হেলসিঙ্কি-ভানতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে ফিনল্যান্ডে নিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
১৯ থেকে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদরদপ্তরে ৭৬তম সাধারণ অধিবেশন ও কয়েকটি সাইড টেবিল মিটিংয়ে অংশ নেন। তিনি অন্যান্য বারের মত ৭৬তম অধিবেশনেও বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী ২০ সেপ্টেম্বর জাতিসংঘ সদরদপ্তরের নর্থ লনের ইউএন গার্ডেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে একটি চারাগাছ রোপন করেন। সেখানে বঙ্গবন্ধুর সম্মানে একটি বেঞ্চ উৎসর্গ করা হয়।
প্রধানমন্ত্রী/এসকেএম/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply