রাশিয়ায় হোটেলে আগুন, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোর একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ছয়জন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৯ জন।

মঙ্গলবার দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিশ্চিত করে এই তথ্য। খবর: রয়টার্স।

খবরে জানা যায়, আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ডাক্তারদের দাবি, কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। বাড়তে পারে প্রাণহানি।

ফায়ার ব্রিগেডের বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় রাত ৯টা নাগাদ এমকেএম হোটেলে হয় অগ্নিকাণ্ড। বহুতল ভবনটির পাঁচ ও ছয়তলায় ছড়ায় আগুন। জরুরি কর্মীদের সহযোগিতায় দুই শতাধিক মানুষকে নিরাপদে উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে। মূল কারণ অনুসন্ধানে চলছে তদন্ত।

অগ্নিকাণ্ড/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *