২৫ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): রোহিঙ্গা ইস্যু সমাধানে মিয়ানমার সরকারের ওপর বিভিন্ন দেশের চাপ প্রয়োগ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর পৌরসভায় শহুরে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডিকসন বলেন, রোহিঙ্গা ট্র্যাজিডির পঞ্চম বর্ষপূর্তি আজ। রোহিঙ্গারা অনেক ভাগ্যবান। যখন লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসেছিল তখন এ দেশের সরকারের কাছ থেকে অভূতপূর্ব সহযোগিতা পেয়েছিল। রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠাতে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এটি খুব সহজ নয় যে, এত তাড়াতাড়ি বিষয়টি সমাধান হবে। এজন্য একত্রে বিভিন্ন দেশের হস্তক্ষেপ প্রয়োজন।
তিনি বলেন, রোহিঙ্গারা যদি চায়, তাদের নিরাপদে দেশে ফিরিয়ে দিতে চাই। আমরা যখন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারব তখন তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। যদি তারা এ দেশেই থাকতে চায় তাহলে স্বেচ্ছাসেবীর মাধ্যমে ক্যাম্পে অবশ্যই তাদের স্বাভাবিক জীবনমান ও রোহিঙ্গা শিশুদের লেখাপড়াসহ সার্বিক বিষয় নিশ্চিত করা প্রয়োজন।
এর আগে দুই দিনব্যাপী প্রকল্প পরিদর্শনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নকৃত কাজ মাঠপর্যায়ে পরিদর্শন করেন ব্রিটিশ হাইকমিশনার। এদিন সকালে শহরের পুরানবাজার ১নং ওয়ার্ড মেঘনা সিডিসি ক্লাস্টারের আয়োজনে স্থানীয় বউবাজার ও ম্যারকাটিজ রোড দক্ষিণ এলাকায় ইউএনডিপির এ প্রকল্পের বাস্তবায়িত কাজগুলো ঘুরে দেখেন। এরপর ইউএনডিপির সিডিসি প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি।
এ সময় চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ইউএনডিপির ডেপুটি আবাসিক প্রতিনিধি বেন গুয়েন, এলজিডির যুগ্ম সচিব মাসুম পাটওয়ারী উপস্থিত ছিলেন।
রোহিঙ্গা সংকট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD













Leave a Reply