লকডাউনের মেয়াদ বাড়লো

১৬ মে ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ ‘লকডাউন’ আগামী ২৩ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রবিবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ আগামী ১৭ থেকে ২৩ মে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, বর্তমান করোনা ভাইরাসজনিত পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় নতুন কিছু শর্তে ১৬ মে মধ্যরাত থেকে ২৩ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হলো।

এ সময়ের মধ্যে সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সব দফতর, জরুরি পরিসেবা আওতাভূক্ত থাকবে এবং খাবার হোটেল ও রেস্তোরা কেবল খাবার বিক্রয় ও সরবরাহ করতে পারবে।

লকডাউন/কিউটি/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *