৩০ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ইউক্রেন): ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরটি রুশ বাহিনীর নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে পাল্টা হামলা শুরু করেছে ইউক্রেন। এর ফলে শহরের দিনিপ্রো নদীর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করা শতাধিক রুশ সেনা প্রাণ হারিয়েছে।
শনিবার ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, তাদের পাল্টা হামলায় কোনঠাসা হয়ে পড়েছে রুশ বাহিনী। এখন ইউক্রেনের সেনাদের পাল্টা হামলার মুখে শহরটি কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে।
এছাড়া, সেখানে দুটি রুশ অস্ত্রাগারে হামলা চালিয়ে ধ্বংস করার দাবিও করেছে ইউক্রেন।
তাদের এ হামলার লক্ষ্য, রুশ বাহিনীকে দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্ন করে ফেলা, যাতে রাশিয়া থেকে তাদের কাছে কোন রশদ না আসতে পারে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। পরে ইউক্রেনের পূর্বাঞ্চলের বিশাল এলাকা ও খেরসন দখল করে নেন রুশ সেনারা। ইউক্রেন এখন নিজেদের এলাকা পুনর্দখলে নিতে সামরিক কার্যক্রম জোরদার করেছে।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply