নিউজ ডেস্ক: কৃষ্ণসাগরের করিডোর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রফতানির বিষয়টি রাশিয়াকে পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেছে তুরস্ক।
সোমবার তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার রাশিয়ার প্রতি এ আহ্বান জানান। খবর: আনাদোলু।
এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্বের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গত ২২ জুলাই জাতিসংঘের উদ্যোগে এবং তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে খাদ্যশস্য রফতানির এ চুক্তি হয়।
গত ১ আগস্ট থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ৯৩ লাখ টন ইউক্রেনের খাদ্যশস্য কৃষ্ণসাগরের করিডোর দিয়ে বিভিন্ন দেশে রফতানি করা হয়।
গত শনিবার রাতে কৃষ্ণসাগরে রুশ নৌবহরে ড্রোন হামলার পর এ করিডোর দিয়ে ইউক্রেনের শস্য রফতানি বন্ধ করে দেয় রাশিয়া।
এ হামলায় ইউক্রেনের সাথে ব্রিটেনকেও দায়ী করেছে মস্কো। রোববার থেকে রাশিয়াকে শস্য রফতানি চুক্তিতে ফিরে আসার অনুরোধ জানিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও তুরস্ক।
তারই ধারাবাহিকতায় সোমরার তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী রাশিয়াকে একই অরুরোধ জানিয়েছে।
এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, রাশিয়া এ চুক্তি থেকে সরে দাঁড়ালেও মস্কোকে রাজি করাতে আঙ্কারার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
শস্য চুক্তি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply