শাকিব খানের জন্মদিন

২৮ মার্চ ২০২১ (বিনোদন ডেস্ক): ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের ৪২তম জন্মদিন আজ। কাজের মধ্যেই কাটবে তার এবারের জন্মদিন। বর্তমানে পাবনায় ‘অন্তরাত্মা’ ছবির শুটিংয়ে ব্যস্ত শাকিব।

ব্যস্ত থাকলেও শনিবার রাত ১২টার পর তার জন্মদিন পালন করা হয়েছে। পাবনার একটি বিলাসবহুল রিসোর্টে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন ‘অন্তরাত্মা’ সিনেমার প্রযোজক ও কাহিনিকার সোহানী হোসেন।

ধুমধাম আয়োজনে শুটিং ইউনিটের সাথে জন্মদিনের কেক কাটেন শাকিব খান। প্রযোজক সোহানী হোসেনের এমন আয়োজনে কৃতজ্ঞতা প্রকাশ করেন শাকিব খান।

১৯৭৯ সালের ২৮ মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘধীতে জন্ম শাকিব খানের। এ অভিনেতার আসল নাম মাসুদ রানা। তার বাবা আব্দুর রব ছিলেন সরকারি কর্মচারি। বাবার চাকরির সূত্রেই শাকিব খানের শৈশব থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জে।

শাকিব খান/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *