২৮ ফেব্রুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক শাহীন রেজা নূরের মরদেহ কানাডা থেকে বুধবার (৩ ফেব্রুয়ারি) দেশে আসবে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহীন রেজা নূরের দুই সাংবাদিক ভাই তৌহিদ রেজা নূর ও জাহিদ রেজা নূর।
তারা জানান, ৩ মার্চ ভোর ৫টা ২৫ মিনিটে শাহীন রেজা নূরের মরদেহ দেশে এসে পৌঁছুবে।
জাহিদ রেজা নূর আর্ট নিউজকে জানান, বিমানবন্দর থেকে প্রথমেই শাহীন রেজা নূরের মরদেহ সরাসরি মোহাম্মদপুরের আসাদ এভিনিউর বাসায় আনা হবে।
সেখানে সকাল ৭টা থেকে ৮টা ৪৫ মিনিট পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের পর সকাল ৯টায় বাসার পাশের মসজিদে প্রথম জানাজা হবে।
এরপর সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হবে।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে শাহীন রেজা নূরের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকাল ৩টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
তার লাশ দেশে আসার পর তাকে বহনের জন্য গাড়ি বহর বা অন্যান্য যেসব সুবিধাদির প্রয়োজন হবে, তা সরকারের পক্ষ থেকে দেয়া হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।
ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ১৩ মার্চ কানাডার ভ্যাংকুভারের একটি হাসপাতালে মারা যান শাহীন রেজা নূর।
ইত্তেফাকের নির্বাহী সম্পাদক শাহীন রেজা নূরের বাবা সিরাজউদ্দিন হোসেন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ হন। সে সময় তিনি দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক ছিলেন। এই পদটিকে ব্যবহার করে তিনি মুক্তিযুদ্ধের, বিশেষ করে মুক্তিবাহিনীর বিভিন্ন খবর ঢাকায় অবস্থান করা বিদেশি সাংবাদিকদের গোপনে সরবরাহ করতেন।
মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের কাছে তিনি বড়োভাই বা দাদা হিসেবে পরিচিত ছিলেন।
শাহীন রেজা নূর/এসকেএম/রমু
















Leave a Reply