শিলাবৃষ্টির কবলে যাত্রীবাহী বিমান

১৩ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ইতালি): প্রচণ্ড শিলাবৃষ্টির কবলে পড়েছে এমিরেটস এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি বিমান। এ ঘটনায় বিমানের যাত্রীরা অক্ষত থাকলেও উড়োজাহাজের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা যায়।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে উড্ডয়নের পরপরই ভয়াবহ শিলাবৃষ্টির কবলে পড়া বোয়িং-777-300 মডেলের বিমানটি। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় জরুরি অবতরণে সক্ষম হয়। খবর: রয়টার্স।

খবরে জানা যায়, মঙ্গলবার ইতালির মিলানের মালপেন্সা বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করে বিমানটি। উড্ডয়নের পরপরই প্রায় ২২ হাজার ফুট ওপরে ভয়াবহ শিলাবৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে বিমানটি। এ সময় বেশ কয়েকবার জরুরি অবতরণের চেষ্টা করেও ব্যর্থ হয় বিমানটি। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় প্রায় ১০ টন জ্বালানি খরচ করে মিলানের মালপেন্সা বিমানবন্দরে জরুরি অবতরণে সক্ষম হয় বিমানটি।

এ ঘটনায় বিমানের যাত্রীরা অক্ষত থাকলেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উড়োজাহাজটি। শিলার আঘাতে বিভিন্ন জায়গায় তৈরি হয় বড় বড় ছিদ্র। এমনকি কপিটের উইন্ডশিল্ড, বিমানের সামনের অংশ এবং এর ইঞ্জিনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বিমান দুর্ঘটনা/এসকেএম