শুটিংয়ে আহত প্রিয়াঙ্কা

২৮ আগস্ট ২০২১ (বিনোদন ডেস্ক): অ্যাকশন দৃশ্যের শুট করেতে গিয়ে চোট পেয়েছেন বলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। যার কারণে মাথা থেকে গড়িয়ে পড়ছিল রক্ত।

শুক্রবার রক্তমাখা সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সাবেক এ মিস ইউনিভার্স। খবর: হিন্দুস্তান টাইমস।

শেয়ার করা ছবিতে দেখা গেছে তার ভ্রুতে একটা আঘাতের চিহ্ন এবং মুখে একটা আঘাতের চিহ্ন। ছবিটির  ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, কোনটা সত্যি আর কোনটা নয়? তার কয়েক ঘণ্টা পরে এক ভক্ত জানান, তার গালে চোট লেগেছে। কপালে নয়।

তবে সেই উত্তর ঠিক নয় জানিয়ে দেন প্রিয়াঙ্কা। তিনি লেখেন, ভ্রুর কাছে কাটা দাগটাই আসল। ছবি জুম করে ডান চোখের ভ্রুর ওপর কেটে যাওয়া অংশও দেখান তিনি।

করোনার বাধা পেরিয়ে লন্ডনে অ্যাকশনধর্মী ‘সিটাডেল’ সিরিজের শুট করছেন প্রিয়য়াংকা। ছবিতে এক গোয়েন্দার ভূমিকায় অভিনয় করছেন তিনি। অ্যামাজন প্রাইমে ছবিটি মুক্তি পাওয়ার কথা।

প্রিয়াঙ্কা চোপড়া/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *