০১ ডিসেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেছিলেন। বর্তমানে কাজ করছেন নায়িকা হিসেবে। সম্প্রতি শেষ হয়েছে নায়িকা দীঘির দ্বিতীয় সিনেমা ‘তুমি আছ-তুমি নেই’।

দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এ চলচ্চিত্রটিতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন আসিফ ইমরোজ। পূবাইলের বিভিন্ন লোকেশনে সিনেমার পুরো কাজ শেষ হয়েছে। বাকি আছে একটি গানের দৃশ্যায়ন।

দীঘি জানান, আহ্লাদি এক মেয়ের ভালোবাসার গল্পে নির্মিত হয়েছে ‘তুমি আছ-তুমি নেই’। পর্দায় দর্শক মেয়েটির ভালোবাসার গল্প এবং জীবন সংগ্রাম দেখতে পাবে। প্রথমবারের মতো গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর সাথে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে দীঘি বলেন, অনেক ভালো এবং অসাধারণ একজন মানুষ তিনি। অনেক মজা করে কাজ করে আর আমাকে অনেক বেশি আদর করে।
দীঘি-আসিফ ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন সুব্রত চক্রবর্তী, শবনম পারভীন, অমিত হাসান-সহ আরও আনেকে। এদিকে, সেন্সরে প্রদর্শনের জন্য জমা পড়েছে নায়িকা দীঘির প্রথম সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। এতে তার বিপরীতে আছেন নবাগত নায়ক শান্ত খান।
বিনোদন/ এসকেএম
















Leave a Reply