২৪ মে ২০২২ (বিনোদন ডেস্ক): কাশ্মীরে ছবির শ্যুটিং করার সময় গুরুতর আহত হয়েছেন দক্ষিণী ছবির নায়ক বিজয় দেভেরাকোন্ডা এবং নায়িকা সামান্থা রুথ প্রভু। পরে তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দেয়া হয় প্রাথমিক চিকিৎসা।
দেভেরাকোন্ডার টিমের এক সদস্য সংবাদমাধ্যমকে বলেন, কাশ্মীরের পেহেলগাম এলাকায় সামান্থা এবং বিজয় একটি স্টান্টের দৃশ্য শ্যুট করছিলেন, তখনই দুর্ঘটনায় পড়েন দক্ষিণী এ দুই অভিনেতা।
তিনি বলেন, দৃশ্যটি খুবই কঠিন ছিল। লিডার রিভারের ওপরের দড়ির ব্রিজ দিয়ে গাড়ি চালাতে হয়েছিল দুজনকে। সেই সময় দড়ি ছিঁড়ে যায়। গাড়িসহ তারা পড়ে যান নদীতে। তাতে তাদের পিঠে আঘাত লাগে। তবে দ্রুতই তাদের উদ্ধার করা হয়।
তবে রোববার দুর্ঘটনার পর ফের শ্যুটিং শুরু করেন দুই অভিনেতা। পিঠে ব্যথা নিয়েই শুটিং চালিয়ে গেছেন সামান্থা ও বিজয়। বর্তমানে কঠোর নিরাপত্তার মধ্যে শুট করছেন তারা।
দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply