সাধারণ ছুটির চিন্তা করছে না সরকার

২৯ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেলেও সরকার আপাতত সাধারণ ছুটির চিন্তা করছে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ দফা নির্দেশনা দেয়ার পর সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাধারণ ছুটি দেয়ার কোনও চিন্তা-ভাবনা সরকারের আছে কিনা- জানতে চাইলে ফরহাদ হোসেন বলেন, ‘এখন পর্যন্ত আমাদের এ রকমের কোনও সিদ্ধান্ত নেই, এ ব্যাপারে এ পর্যন্ত কোনও আলোচনা হয়নি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আমরা কাজ করেছি, সাংবাদিকরা মাঠে ছিলেন, অনেকে আক্রান্ত হয়েছেন। অনেকে সতর্ক থাকায় এখন পর্যন্ত ভালো আছেন। সেক্ষেত্রে আমাদের কার্যক্রম চলতে থাকবে। এখন পর্যন্ত সাধারণ ছুটি বা ওই ধরনের চিন্তা-ভাবনা নেই। তবে আমরা সতর্ক হলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো।

ফরহাদ হোসেন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *