সাভারে পোশাক কারখানায় আগুন

০৫ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার সকাল ৮টার দিকে আশুলিয়ার ইউনিট এলাকার জেড আর ফ্যাশনের একটি বহুতল ভবনের তিনতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, সকাল ৮টার দিকে আশুলিয়ার ইউনিট এলাকার জেড আর ফ্যাশনের একটি বহুতল ভবনের তিনতলায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটে এক ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। পরে তদন্ত সাপেক্ষে জানানো হবে।

অগ্নিকাণ্ড/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *