১৭ জুন ২০২২ (নিউজ ডেস্ক, সিলেট): সিলেট বিভাগের বন্যা দেশের আগের সব রেকর্ড ভেঙেছে। উজান থেকে আসা ঢলে বিভাগটির ৮০ শতাংশ এলাকা এখন পানির নিচে। এর মধ্যে সুনামগঞ্জের ৯০ শতাংশ এলাকা ডুবে গেছে। বাকি তিন জেলার কিছু উঁচু স্থান এবং ভবন ছাড়া সবখানেই এখন পানি।
আগামী দুই দিনে এই পানি আরও বাড়তে পারে বলে ধারণা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সবশেষ ১৯৯৮ সালে সিলেট বিভাগে এমন বন্যা হয়েছিল। এরপর বেশির ভাগ বন্যা মূলত হাওর ও সুনামগঞ্জের নিম্নাঞ্চল পর্যন্ত সীমাবদ্ধ ছিল।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া জানান, দেশের একটি বিভাগের প্রায় ৮০ শতাংশ ডুবে যাওয়ার মতো বন্যা এর আগে বাংলাদেশে হয়নি। সিলেটে যত বন্যা হয়েছে তা হাওর এলাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার গ্রাম, শহর ও উঁচু এলাকাও পানির নিচে চলে গেছে। সোমবারের আগে পানি নামার সম্ভাবনা কম।
আরও পড়ুন: সিলেট বিমানবন্দরে বন্যার পানি, ফ্লাইট চলাচল বন্ধ
নদী ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, সিলেট বিভাগের বেশির ভাগ নদীগুলোতে পলি পড়ে অনেক এলাকা ভরাট হয়ে গেছে। নদ-নদী নাব্যতা হারিয়েছে। ফলে বন্যার পানিতে বসতি ও শহর এলাকা প্লাবিত হচ্ছে।
বন্যা/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply