১৭ জুন ২০২২ (নিউজ ডেস্ক, সিলেট): সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছে বন্যার পানি চলে আসায় বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ পরিস্থিতিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান উড্ডয়ন কিংবা অন্য কোথাও থেকে বিমান অবতরণ করবে না।
শুক্রবার বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বন্যার পানি বিমানবন্দরের রানওয়ের কাছে চলে এসেছে। এ ছাড়া বিমানবন্দরের বিভিন্ন যন্ত্রপাতি বন্যার পানিতে আক্রান্ত হয়েছে। বিমানবন্দরের বিমান চলাচল বন্ধ করে দেয়া হচ্ছে।
তবে আপাতত এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী সময়ে পরিস্থিতি বিবেচনা করে বিষয়টি জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট নগরীসহ বেশ কয়েকটি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। এতে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে বন্যাকবলিতদের। বন্যার কারণে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট তলিয়ে গেছে। বাড়িঘরেও ঢুকে পড়েছে পানি।
বন্যা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply