সুজাতা হাসপাতালে

২৫ নভেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী সুজাতা। তাকে জরুরিভিত্তিতে রাজধানীর মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে সিসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

বুধবার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি বলেন, সকালে সুজাতা ম্যাডাম হার্ট অ্যাটাক করে সিসিইউ-তে ভর্তি হয়েছেন। তাকে দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে।

১৯৬৫ সালে লোককাহিনীনির্ভর চলচ্চিত্র ‘রূপবান’ দিয়ে দর্শক জনপ্রিয়তা পান নায়িকা সুজাতা। এরপর তিনি অভিনয় করেছেন বেশ কয়েকটি কালজয়ী চলচ্চিত্রে।

সুজাতা আওয়ামী সাংস্কৃতিক জোট ছাড়াও বঙ্গবন্ধু শিল্পী ঐক্যজোট, শিল্পী সংঘ, শিল্পী সমিতি-সহ পরিচালক সমিতি, প্রযোজক সমিতির মতো নানা পেশাজীবী সংগঠনের সাথে নিবিড়ভাবে জড়িত।

অভিনয় জীবনের শুরুটা করেছিলেন মঞ্চে। তখন তার নাম ছিল তন্দ্রা মজুমদার। সিনেমা করতে এসে নাম বদলে সুজাতা হয়ে যান। তার নামটি বদলে ছিলেন পরিচালক সালাহউদ্দিন। তার হাত ধরে মাত্র ১২ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন সুজাতা।

সুজাতার স্বামী আজিম ছিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী তুল্য নায়ক।

বিনোদন/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *