সেপটিক ট্যাংকে আটকে দুইজনের মৃত্যু

১৮ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে অপর এক কিশোরেরও মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম গ্রামের নিপেন দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কল্যাণপুর গ্রামের আনসার প্রামাণিকের ছেলে ৩০ বছর বয়সী শরিফুল ইসলাম ও ভবন মালিকের নাতি পাবনা জেলার কবিরদিয়া গ্রামের রাজ কুমার দাসের ছেলে ১৫ বছর বয়সী সাগর দাস।

আলমডাঙ্গা ফায়ার ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মখলেছুর রহমান বলেন, সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় শ্রমিক শরিফুল পড়ে যান। এরপর কিশোর সাগর তাকে উদ্ধার করতে ট্যাংকে নামে। দুজনের অবস্থা আশঙ্কাজনক হলে আমরা ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে জীবিত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে নারী পোশাক শ্রমিকের মৃত্যু

আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শোক/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *