বিদ্যুৎস্পৃষ্টে নারী পোশাক শ্রমিকের মৃত্যু

১৮ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাসলিমা নামের এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে নগরীর কোনাবাড়ী থানাধীন বাঘিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৪৫ বছর বয়সী ওই নারী শ্রমিক বাঘিয়া এলাকার লিয়াকত সরকারের স্ত্রী। তিনি কোনাবাড়ির একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ি থানার ওসি আবু সিদ্দিক জানান, নিহত ওই নারী দুপুরে বাড়ি মেরামতের কাজ করছিলেন। ওই সময় একটি টিন সরিয়ে বিদ্যুতের তারের উপরে রাখায় তার লিক হয়ে বিদ্যুৎপৃষ্ঠ জড়িয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎপৃষ্টে মৃত্যু/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *