সেভেরোদোনেটস্কের আবাসিক এলাকাগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ রাশিয়ার

৮ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, রাশিয়া): কিয়েভের ঘোষণা তুলনামূলক কম সৈন্য নিয়ে তারা পূর্বাঞ্চলীয় শিল্প শহরে লড়াই করছে। এর পরই রাশিয়ার দাবি, পূর্ব ইউক্রেনের সেভেরোদোনেটস্কের আবাসিক এলাকাগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে তারা।

লুগানস্ক অঞ্চলের এই শিল্প শহর দখলে সপ্তাহব্যাপী তীব্র লড়াই চলছে। পালিয়ে গেছেন বেসামরিক নাগরিকরা। একটি একটি রাসায়নিক কারখানায় আশ্রয় নিয়েছেন প্রায় ৮০০ উদ্বাস্তু।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, সেভেরোদোনেটস্ক শহরের আবাসিক এলাকাগুলো সম্পূর্ণ মুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: মৃতের সংখ্যা ৪৪ হলো

তিনি বলেন, রাশিয়ান সেনাবাহিনী এখনও শহরের শিল্প অঞ্চল এবং নিকটতম বসতিগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে।

যুদ্ধ/এএমএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *