০৬ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): পোলান্ড-ইউক্রেন সীমান্তে ইউক্রেনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ছয়জন নিহত নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৪০ জন। আহতদের মধ্যে আট জনের অবস্থা আশংকাজনক।
শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর: রয়টার্স।
পুলিশ বলছে, মধ্যরাতের দিকে দক্ষিণ পূর্বাঞ্চলীয় জারাস্ল শহরের কাছে এ ফোর মহাসড়কের প্রাচীর ভেঙে বাসটি খাদে পড়ে যায়। তবে কেন বাসটি খাদে পড়ে গেছে তা জানা যায় নি।
ফায়ার ফাইটার্স গ্রুপের মুখপাত্র মারচিন বেতলেজা পোলিশ জানান, দুর্ঘটনাস্থল থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছে আরও ৪০ জন। আহতদের মধ্যে আট জনের অবস্থা আশংকাজনক।
বাসটিতে ৫৭ জন যাত্রী ছিল। এটি পশ্চিমাঞ্চলীয় পোজনান ও দক্ষিণাঞ্চলীয় ইউক্রেনের খেরসনের মধ্যকার নিয়মিত রুট ধরে চলছিল।
ডাক্তাররা বলছেন, অধিকাংশ যাত্রী বিশেষ করে ইউক্রেনের কোন নাগরিকেরই সিট বেল্ট পরা ছিল না।
ইউক্রেন/এসকেএম
















Leave a Reply