হাসপাতালে আগুন

১৮ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে মারা গেছেন পাঁচ রোগী।

শনিবার রাতে শহরটির রাজধানী হাসপাতালের তিনতলায় আগুন লাগে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা য়ায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থালে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এবং হাসপাতালের অন্য রোগীদের আশপাশের হাসপাতালগুলোতে সরিয়ে নেয়া হয়।

পুলিশ কর্মকর্তা তারকেশ্বর প্যাটেল বরেণ আগুন লেগে পাঁচ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, অন্য রোগীদের অন্যান্য হাসপাতলে সরিয়ে নেয়া হয়েছে। তবে কীভাবে হাসপাতালটিতে আগুল লাগল সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

হাসপাতালেটির মালিক পক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে একটি মামলা করা হবে বলে পুলিশ জানিয়েছে।

মারা  যাওয়া প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল।

ভারত/এসকেএম