হাসপাতালে নুসরাত

২৫ আগস্ট ২০২১ (বিনোদন ডেস্ক): ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী, সংসদ সদস্য নুসরাত জাহান মা হতে যাচ্ছেন। আগে থেকেই খবর ছিল আগস্টের শেষ দিকে বা সেপ্টেম্বরের শুরুতে মা হতে পারেন আলোচিত এ অভিনেত্রী। সেই অনুযায়ী হাসপাতালে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন নায়িকা। দিন দুয়েকের মধ্যেই কলকাতার নামি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিল তার।

বুধবার সকাল থেকে জোর গুঞ্জন ইতোমধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছেন নুসরাত। সব ঠিক থাকলে বৃহস্পতিবার নাকি অভিনেত্রীর সন্তান জন্ম নেবে।

সন্তান জন্ম নেয়ার সময় বন্ধু ও অভিনেতা যশ দাশগুপ্ত যেন তার পাশে থাকেন এমনটি চিকিৎসকদের জানিয়েছিলেন নুসরাত। তবে যশ আজ হাসপাতালে থাকবেন কিনা তা এখনও জানা যায়নি।

এদিকে নুসরাত ও যশের মঙ্গলবারের ইনস্টাগ্রাম স্টোরি দেখে বোঝা যায় এদিনও একসাথে তারা কোনও রোস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। যদিও একই রেস্তোরাঁর ছবি দুইজনেই শেয়ার করলেও বরাবরের মতো নিজেদের ছবি শেয়ার করেননি তারা।

নুসরাত জাহান/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *