স্পোর্টস ডেস্ক: অবসর ভেঙে ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরেছেন দলটির টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। বিশ্বকাপ সামনে রেখে দেশের মাটিতে আগামী মাসের ৮ তারিখে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে রাখা হয়েছে এই অলরাউন্ডারকে।
গত বছরের জুলাইয়ে ওয়ানডে থেকে অবসর নিয়েছিলেন স্টোকস। তবে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের আগেই অবসর ভেঙেছেন দলে ফিরছেন বেন স্টোকস।
ইংল্যান্ডের পুরুষ দলের নির্বাচক লুক রাইট স্টোকসের ফেরা সম্বন্ধে বলেছেন, সাদা বলে আমাদের যে মেধা, সেটিরই কারণেই দুটি শক্তিশালী দল ঘোষণা করতে পেরেছি আমরা। বেন স্টোকসের ফিরে আসার মাধ্যমে তার ম্যাচ জেতানোর সামর্থ্য ও নেতৃত্বের গুণ সেখানে বাড়তি কিছু যোগ করবে। আমি নিশ্চিত প্রতিটি সমর্থক ইংল্যান্ডের ওয়ানডে জার্সিতে তাকে ফিরতে দেখাটা উপভোগ করবে।
আগামী ৩০ আগস্ট চেস্টার-লি-স্ট্রিটে শুরু হবে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৮ সেপ্টেম্বর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ কার্ডিফে।
ইংল্যান্ড ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড ম্যালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।
ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ডেভিড ম্যালান, আদিল রশিদ, জশ টাং, জন টার্নার, লুক উড।
ক্রিকেট/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















