অভিনেতা কাদেরের মৃত্যুর গুজব

২৪ ডিসেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): ক্যানসারে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা আবদুল কাদের। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর গুজব উঠেছে এ অভিনেতাকে নিয়ে। এ ধরনের খবরে বিস্ময় প্রকাশ করেছেন তার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি।

বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে জেমি জানান, একটা মানুষকে সুস্থ করার জন্য সবাই লড়াই করছে। এ সময় তাকে নিয়ে মৃত্যুর গুজব, আমরা সত্যি অবাক হয়েছি। এ ধরনের নোংরামির কোন মানে নেই। বাবা আগের চেয়ে মোটামুটি ভালো আছেন। তবে ডাক্তাররা আমাদের মানসিকভাবে শক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন।

যারা গুজব ছড়াচ্ছেন তাদের প্রতি এসব বন্ধের অনুরোধ জানিয়েছেন জেমি। তার জানান, গতকাল আমরা রাত ৩টায় ঘুমিয়েছি। হঠাৎ এ ধরনের খবরে অস্বস্তিতে পড়ে যাই। আমার শ্বাশুড়ির বুকে ব্যথা শুরু হয়ে যায়। প্লিজ আপনারা কোন ধরনের গুজব না ছড়িয়ে উনার জন্য দোয়া করুন।

পুরও পরিবার করোনামুক্ত জানিয়ে জেমি আরও বলেন, উনার করোনা নিয়ে একটি ভুল তথ্য প্রকাশ হয়েছে। উনি করোনায় আক্রান্ত নন। ক্যানসারের ইনফেকশনের কারণে তার লালা পরীক্ষায় করোনার সাথে সাদৃশ্য পাওয়া গেছে। ফলে চিকিৎসকরা এটিকে করোনা মনে করেছিলেন। কিন্তু তিনি করোনা আক্রান্ত নন।

প্যানক্রিয়াসের ক্যানসারে আক্রান্ত অভিনেতা আবদুল কাদের। শুরুতে ব্যাকপেইন ছিল এ তার। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করে আশানুরূপ ফল না পাওয়ায় ৮ ডিসেম্বর চেন্নাই নেয়া হয় তাকে। সেখানে চিকিৎসা শেষে ২০ ডিসেম্বর দেশে ফেরেন এ অভিনেতা।

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *