অভ্যন্তরীণ সব ফ্লাইট স্থগিত

৫ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। করোনা সংক্রমণ ঠেকাতে বেবিচক এ সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার বিকেলে বেবিচক এক সার্কুলারে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এতে বলা হয়, ৮ জুলাই প্রথম প্রহর থেকে (৭ জুলাই দিবাগত রাত ১২টা) এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে ১৪ জুলাই পর্যন্ত সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

আরও খবর পড়ুন: সর্বাত্মক লকডাউনের প্রজ্ঞাপন জারি

উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে অন্যসব গণপরিবহনের মত ১ জুলাই থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলও বন্ধ করা হয়েছিল। পরে সমস্যার কথা বিবেচনা করে একদিন পর থেকে শুধু বিদেশগামীদের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু করা হয়।

নতুন সিদ্ধান্তে বিদেশগামীদের বিষয়ে কোন নির্দেশনা দেয়া হয়নি।

অভ্যন্তরীণ ফ্লাইট/এসকেএম/রমু

http://www.artnewsbd.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *