১০ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন ক্যামেরুনের সাবেক অধিনায়ক স্যামুয়েল ইতো।
ইতো সম্প্রতি ক্যামেরুনের ডুয়ালা ও বাফৌসামে ভ্রমণ করেন। এ সময় বাসের সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে। খবর: বিবিসির।
তার গাড়ির বেশ ক্ষতি হলেও কেউ আহত হননি।
ইতোর মুখপাত্র ফ্রাঙ্ক হ্যাপি গণমাধ্যমকে বলেছেন, স্যামুয়েল ইতোর কোথাও আঘাত লাগেনি। তবুও বাড়তি সতর্কতার জন্য হাসপাতালে চেকআপ করিয়েছেন।
চালকের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেননি ইতো। দুর্ঘটনার পর পর বাসচালক পালানোর চেষ্টা করে ব্যর্থ হন। স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
ক্যামেরুনের ক্রীড়া সাংবাদিক মার্টিন ক্যামাস ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানান, ইতো ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। পশ্চিমাঞ্চলে এক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। হাসপাতালে ইতো সুস্থ আছেন এবং চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করেছেন।
আফ্রিকান ফুটবলের সর্বকালের অন্যতম সেরাদের কাতারে রাখা হয় ইতোকে। বার্সেলোনা ও ইন্টারের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি।
খেলা/এসকেএম















Leave a Reply