স্পোর্টস ডেস্ক: সেরা আটের সমীকরণ মেলাতে শ্রীলংকাকে হারিয়ে আগেই নিজেদের কাজটা সহজ করে রেখেছিল বাংলাদেশ। আজ নিজেদের ফিরে পাওয়া অস্ট্রেলিয়াকে হারাতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হয়ে যেত। কিন্তু ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে যাওয়ায় হিসেবটা মেলাতে আরও একদিন অপেক্ষা করতে হচ্ছে টাইগারদের। আগামীকাল ভারত গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ জিতলেই বাংলাদেশের জন্য উন্মুক্ত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দরজা। সেক্ষেত্রে শ্রীলংকার মত নেদারল্যান্ডসও পুড়বে আক্ষেপের আগুনে।
শনিবার (১১ নভেম্বর) পুনেতে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রান তুলেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান এসেছে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে। তাছাড়া ৪৫ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। অজিদের হয়ে ৩২ রানে ২ উইকেট শিকার করেছেন অ্যাডাম জাম্পা।
জবাবে খেলতে নেমে ৪৪ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। অজিদের হয়ে অপরাজিত ১৭৭ রানের ইনিংস খেলেছেন মার্শ। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট শিকার করেছেন মুস্তাফিজ ও তাসকিন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন তানজীদ ও লিটন। তাদের প্রথম উইকেট জুটিতে আসে ৭৬ রান।
৩৬ রানে আউট হন তানজীদ। লিটন দাসও করেন ৩৬ রান। এদিন হেঁসেছে শান্তর ব্যাটও। ৪৫ করে রান আউটের ফাঁদে পড়তে হয় তাকে। টি-টোয়েন্টি ছন্দে খেলতে থাকা রিয়াদও কাটা পরেছেন রান আউটে। ২৮ বলে ৩২ রান করেছেন রিয়াদ।
উইকেটে এসে মানিয়ে নিতে খানিকটা সময় লেগেছে মুশফিকের। তবে সময়ের সাথে সাবলীল হয়েছেন। জাম্পাকে স্লগ সুইপে ছক্কাও হাঁকিয়েছিলেন। তবে রানের গতি বাড়াতে গিয়ে বিপদ ডেকে আনলেন। এগিয়ে এসে মিড উইকেটের ওপর দিয়ে মারতে গিয়ে ধরা পড়েন প্যাট কামিন্সের হাতে। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৪ বলে ২১ রান।
আজ নিজের প্রতিভার প্রতি সুবিচার করলেন তওহিদ হৃদয়। আক্রমণাত্মক ব্যাট চালিয়ে ৭৪ রানের এক ইনিংস খেলেন হৃদয়। এর মধ্যে দুটি ছক্কা ও ৫টি চার রয়েছে।
শেষ ওভারে মেহিদ মিরাজ অ্যাবটের বলে আউট হন। মিরাজ করে যান ২১ রান। নাসুম রান আউটের শিকার হন।
ক্রিকেট/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















