আইপিএলে মুস্তাফিজের হামলায় আক্রান্ত দিল্লী

২৫ সেপ্টেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): কাটার মাস্টার মুস্তাফিজের হামলায় আক্রান্ত দিল্লী ক্যাপিটালস। ফিজের দাপটে ম্লান হয়ে গেছে দিল্লীর ব্যাটসম্যানরা। ১৫৪-তেই থেমে যায় তাদের ইনিংস। পারেনি চ্যালেঞ্জিং ইনিংস গড়তে।

শনিবার আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে মুস্তাফিজের জাদুতে শুরুতেই হোচট খায় দিল্লী ক্যাপিটালস।

নিজের প্রথম স্পেলের তিন ওভারে মাত্র ১৫ রান দেন মুস্তাফিজ। বিনিময়ে সাজঘরের টিকেট ধরিয়ে দেন দিল্লীর অধিনায় ঋষভ পন্ট ও মিডল অর্ডারের সীমরন হেটমায়ারকে।

আরও পড়ুন: নভেম্বরে এসএসসি, ডিসেম্বরের এইচএসসি পরীক্ষা

ইনিংস ও নিজের শেষ ওভারে মুস্তাফিজে ভরসা রাখেন রাজস্থান রয়েলস অধিনায়ক সাঞ্জু স্যামসন। ফিজ প্রতিদান দেন ৭ রানের বিনিময়ে। ৪ ওভারে মোট ২২ রানে শিকার করেন দুই উইকেট।

শেষ পর্যন্ত ২০ ওভারে দিল্লী সংগ্রহ করে ৬ উইকেটে ১৫৪ রান।

সংক্ষিপ্ত স্কোর:

দিল্লী ক্যাপিটালস: ২০ ওভার, ১৫৪/৬

আইয়ার ৪৩, হেটমায়ার ২৮, ঋষভ পন্ট ২৪; মুস্তাফিজ ২২/২, চেতন সাকারিয়া ২/৩৩।

আইপিএল/এএমএম/কিউটি

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ