আইপিএল দেখতে গিয়ে আটক বাংলাদেশি তরুণ

১৭ এপ্রিল ২০২২ (স্পোর্টস ডেস্ক): ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দেখতে বেআইনিভাবে ভারত সফরে গিয়ে আটক হয়েছেন বাংলাদেশের এক তরুণ।

ভারতীয় সংবাদমাধ্যম ‘আনন্দবাজার’ এমনটাই জানিয়েছে। জানা গেছে, ৩১ বছর বয়সী ওই যুবকের বাড়ি নারায়ণগঞ্জে।

আইপিএলের ম্যাচ দেখতে সীমান্ত পেরিয়ে তিনি ঢুকে পড়েন পশ্চিমবঙ্গের উত্তর ২৩ পরগনায়। শুক্রবার রাতে তাকে আটক করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই যুবক আইপিএলের ম্যাচ দেখতে ভারতে যান।

বিএসএফের একজন কর্মকর্তা বলেন, জেরায় ওই যুবক জানিয়েছেন, আইপিএলের ম্যাচ দেখতে মুম্বাই যাচ্ছিলেন তিনি। এজন্য এক দালালকে পাঁচ হাজার টাকা দিয়ে সীমান্ত পেরিয়েছেন তিনি। অবশ্য তাকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে তুলে দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

আইপিএল/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *