আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে

২৯ জুন ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জন। গত ৩১ মে আক্রান্তের সংখ্যা ছিল ৮ লাখ ৫৪০ জন। মাত্র ২৯ দিনে দেশে ১ লাখ ৭ হাজার ৮৯৬ জন মানুষ আক্রান্ত হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১১২ জন। গতকালের চেয়ে আজ ৮ জন বেশি মারা গেছেন। গতকাল ১০৪ জন মারা যান। এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ১৪ হাজার ৩৮৮ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ৭ হাজার ৬৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৯৭ শতাংশ। এখন পর্যন্ত দেশে ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ২৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ১১ হাজার ৭০০ জন।

করোনা/টিটি/আরএম

http://দেশে করোনায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *