১৬ মে ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মারা গেছেন ২৫ জন। গতকালের চেয়ে আজ ৩ জন বেশি মারা গেছেন। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ১২ হাজার ১৪৯ জন।
রবিবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছেন। এছাড়া ৩১ থেকে ৪০ বছর বয়সী ২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৪ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৬ জন এবং ষাটোর্ধ বয়সী ১৩ জন রয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ৫ হাজার ৪৩০ জনের। এর মধ্যে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৩৬৩ জন। গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছিল ৩ হাজার ৭৫৮ জনের। তাতে করোনা শনাক্ত হয় ২৬১ জনের।
দেশে এ পর্যন্ত মোট ৫৭ লাখ ৭ হাজার ৭১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৭ লাখ ৮০ হাজার ১৫৯ জন। মোট পরীক্ষার ৪১ লাখ ৮২ হাজার ৪৯১টি হয়েছে সরকারি এবং ১৫ লাখ ২৫ হাজার ২২৫টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসা মিলিয়ে সুস্থ হয়েছেন ৯৬৪ জন। গতকালের চেয়ে আজ ৩৬৩ জন কম সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ২২ হাজার ৩৬ জন।
উল্লেখ্য, ৪৩৫ দিন আগে গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।
করোনা/টিটি/আরএম















Leave a Reply