আগামী বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলবে বাংলাদেশ

৬ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ বাজে গেছে বাংলাদেশের। খেলতে হয়েছে বাছাই পর্ব। সুপার টুয়েলভ পর্বে নেই কোনও জয়। তবে আশার কথা হলো, আগামী ২০২২ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্ব খেলতে হবে না বাংলাদেশকে। টাইগাররা খেলবে সরাসরি মূল পর্বে প্রথমবারের মতো।

শনিবার বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে অস্ট্রেলিয়ার কাছে ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ের কারণেই দুয়ার খুলে গেছে বাংলাদেশের। আগামী বিশ্বকাপে প্রথমবারের মতো বাছাই পর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।

চলমান বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলা দলগুলোর মধ্যে ২০২২ বিশ্বকাপে প্রাথমিক পর্বে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলবে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড ও নামিবিয়া। বাকি আট দল অস্ট্রেলিয়া আসরে সরাসরি খেলবে মূল পর্বে।

অস্ট্রেলিয়া ম্যাচের আগে বাংলাদেশের সমান পয়েন্ট হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। হেরে যাওয়ার পর ২৩৩ পয়েন্ট নিয়ে তারা চলে গেছে ৯ নম্বরে। ২৩৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের হারে বাংলাদেশের মতো পরের আসরে সুপার টুয়েলভ নিশ্চিত হয়ে গেছে আফগানিস্তানেরও।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলবে- ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ।

ক্রিকেট/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *