১১ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বসতঘরে মদ্যপ শ্বশুরের দেয়া আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন অন্তঃসত্বা পুত্রবধূর লিবা খাতুন।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দূর্গম আলোকদিয়া চরে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শ্বশুর জুলহাস আলোকদিয়া চরের কেটি আরদোসের ছেলে।
এ ঘটনায় দগ্ধ হয়েছেন জুলহাসের মেয়ের জামাই বিল্লাল হোসেন। আহত বিল্লালকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত লিবার স্বামী সোলেমান রাজশাহীর একটি বেসরকারি কোম্পানিতে অপারেটর হিসেবে কর্মরত। লিবা দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মদ্যপ জুলহাস রাত ৩টার দিকে তাদের টিনের ঘরে আগুন লাগিয়ে দেয়। ঘরের ভেতর স্যালো মেশিনের তেল থাকায় ঘরটিতে দ্রুত আগুন লেগে যায়। এসময় ঘরে থাকা অন্তঃসত্ত্বা পুত্রবধূ লিবা অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
শিবালয় থানার ওসি ফিরোজ কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানও হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অগ্নিকাণ্ড/এসকেএম
















Leave a Reply