আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাহার ও শম্ভুকে অর্থদণ্ড

নিউজ ডেস্ক: নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার ও বরগুনা-১ আসনে নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে অর্থদণ্ড দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরমধ্যে বাহারকে এক লাখ টাকা ও শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে কমিশন।

বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের শুনানি শেষে তাদের এই জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, আগামী তিন দিনের মধ্যে তাদেরকে ট্রেজারি চালানের মাধ্যমে জরিমানার এই অর্থ রিটার্নিং কর্মকর্তাকে বুঝিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। পরে রিটার্নিং কর্মকর্তা বিষয়টি ইসিকে জানাবেন।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাহার ও শম্ভুকে তলব করে গত ২৫ ডিসেম্বর রাতে ইসির আইন শাখার উপসচিব মোহাম্মদ আব্দুছ সালাম পৃথক চিঠি পাঠিয়েছিলেন।

ইসি/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *