আজ শুভ বুদ্ধপূর্ণিমা

নিউজ ডেস্ক: বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা আজ। বৌদ্ধধর্ম মতে, প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে আবির্ভূত হয়েছিলেন গৌতম বুদ্ধ।

গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ-এই তিন স্মৃতিবিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধপূর্ণিমা নামে পরিচিত।

এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গভবনে বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের জন্য সংবর্ধনার আয়োজন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। অনুষ্ঠানে বৌদ্ধধর্মীয় নেতারাও রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাবেন।

বুদ্ধপূর্ণিমা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *