আতশবাজি-ফানুস ওড়ানো নিষিদ্ধ

নিউজ ডেস্ক: খ্রিষ্টধর্মাবলম্বীদের উৎসব বড়দিন ও খ্রিষ্টীয় নববর্ষ ঘিরে রাজধানীতে সব ধরনের আতশবাজি ও ফানুস ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

গতকাল সোমবার রাতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে নিরাপত্তা জোরদার করতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

এ ছাড়া মিছিলে মশাল না আনার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার। এর আগে ১১ ডিসেম্বর ডিএমপি জানিয়েছিল, বড়দিন ও খ্রিষ্টীয় নববর্ষ বরণের থার্টিফার্স্ট নাইটে বাসাবাড়ির ছাদসহ উন্মুক্ত কোনও স্থানে গানবাজনার আয়োজন করা যাবে না। আতশবাজি ফোটানো যাবে না। এ ছাড়া নিষিদ্ধ থাকবে যেকোনো ধরনের ডিজে পার্টি।

আর ১৮ ডিসেম্বর থেকে আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করতে পারে-এমন রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করেছে সরকার।

ডিএমপি/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *