আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার দীপু মনি

নিউজ ডেস্ক: সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পর এবার গ্রেফতার হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

রাজধানীর বারিধারার ডিওএইচএস এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) জিয়াউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দীপু মনিকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে। তাকে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে এ বিষয়ে পরে জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

দীপু মনি ২০০৮ সাল থেকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আর ২০১৯ সাল থেকে এ বছরের শুরু পর্যন্ত শিক্ষামন্ত্রী ছিলেন।

দীপু মনি/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *