নিউজ ডেস্ক: চট্টগ্রামে এক মামলায় সাক্ষীকে জেরাকালে মাটিতে পড়ে গিয়ে জুবায়েরুল হক নামের একজন আইনজীবী মারা গেছেন।
বুধবার দুপুরে চট্টগ্রাম আদালত ভবনের দ্বিতীয় তলায় দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ আমিরুল ইসলামের আদালতে এ ঘটনা ঘটেছে। আইনজীবী জুবায়েরুলের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।
ঘটনা নিশ্চিত করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী গণমাধ্যমকে বলেন, নগরের কোতোয়ালি থানার একটি মাদক মামলায় সাক্ষীকে জেরা করছিলেন আইনজীবী জুবায়েরুল হক। এ সময় এজলাসে হঠাৎ তিনি দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যান।
উপস্থিত আইনজীবীরা জুবায়েরুলকে দ্রুত নগরের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
এদিকে আজ আসরের নামাজের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে জুবায়েরুল হকের জানাজা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply